দুই দিনের বিভ্রান্তি বন্ধ, নির্বাচনের দিনই সিলেটে দোকানপাট বন্ধ

by Fatih Work

সিলেটে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের দিন দোকানপাট বন্ধ থাকবে। তবে কিছু মহল নির্বাচনের আগে দুই দিন দোকান বন্ধ রাখার প্রচারণা চালাচ্ছে, যা বিভ্রান্তিকর বলে জানিয়েছে জেলা ব্যবসায়ী নেতারা।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিলেটে দুদিন দোকান বন্ধ থাকবে—এমন খবর সঠিক নয়। কেবল নির্বাচনের দিনই দোকানপাট বন্ধ থাকবে।”

বিজ্ঞাপন
banner

তিনি আরও জানান, কেন্দ্রীয় সমিতির নির্দেশ অনুযায়ী অঞ্চলভিত্তিক সমিতির সদস্যরা নিজেদের সুবিধা অনুযায়ী দোকান খোলা বা বন্ধ রাখতে পারবেন। তাই নির্বাচনের দিন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222