বিএনপি ও জামায়াত প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময়

by Fatih Work

দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বিজয়ী ও নবনির্বাচিত সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিরামপুরে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আনোয়ারুল ইসলাম নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভকামনা জানান।

বিজ্ঞাপন
banner

সাক্ষাৎকালে দুই নেতা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে শুভেচ্ছা জানান। তারা বলেন, “নির্বাচন শেষ, এখন এলাকার উন্নয়ন সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত।”

এ সময় তারা দিনাজপুর-৬ আসনের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও এলাকার স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় প্রার্থী।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222