ভোট-পরবর্তী সহিংসতায় ঝিনাইদহে থমথমে পরিস্থিতি

by Fatih Work

ঝিনাইদহ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামে ধানের শীষের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর (কাপ-পিরিচ প্রতীক) সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আকরাম হোসেন, ফজলুর রহমান, ফারুক হোসেন, নজরুল ইসলাম ও জাফর উদ্দীনসহ পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

একই ইউনিয়নের খড়াশুনি গ্রামেও হামলার ঘটনা ঘটে। সেখানে ধানের শীষের সমর্থকদের হামলায় কাপ-পিরিচ প্রতীকের সমর্থক কওসার বিশ্বাস আহত হন।

এদিকে শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার কোলা বাজারের খালকুলা গ্রামে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ধানের শীষের সমর্থক রবিউল শেখ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোশারেফ শেখ ও ইব্রাহিম শেখ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালেব আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অন্যদিকে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহেশপুর উপজেলা পরিষদ কার্যালয়ের পাশের ‘প্রেস ক্লাব মহেশপুর’ কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এ সময় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222