আনন্দ মিছিলের মধ্যেই পূর্বধলায় সংঘর্ষ, কার্যালয়ে হামলার অভিযোগ

by Fatih Work

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নেত্রকোনার পূর্বধলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী সমর্থিত কর্মীরা নারায়ণডহর বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের পাশে মিছিলটি অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। এতে ৪৫ বছর বয়সী কামাল হোসেন আহত হন। তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দিদারুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222