কুয়েট উপাচার্যের বাসায় ব্যানার টাঙিয়ে হাঙ্গামা, পরিস্থিতি স্বাভাবিক

by Fatih Work

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য ড. মো. মাকসুদ হেলালীকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ ছাত্রছাত্রীদের নামে ক্যাম্পাস ও উপাচার্যের বাসভবনের সামনে ব্যানার টাঙানো হয়েছে।

উপাচার্য অভিযোগ করেছেন, ছাত্রদল নেতা ইসাফ এবং সাবেক উপাচার্য অধ্যাপক মো. মাসুদ-এর অনুসারী কর্মচারী ইমদাদ মোড়ল ও সাইফুলসহ কয়েকজন ছাত্র ও কর্মচারী এই ঘটনা ঘটিয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে উক্ত ছাত্র ও কর্মচারীরা তার বাসভবনের সামনে এসে দেখা করার দাবি জানান এবং হাঙ্গামা চালান। দেখা করতে অপারগতা প্রকাশ করলে তারা ক্যাম্পাস ও বাসভবনের সামনে ব্যানার টাঙিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে।

উপাচার্য বলেন, “আমি নিজেও হতবাক এবং ঘটনার সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছি না। ইসাফ, ইমদাদ মোড়ল ও সাইফুল সাবেক উপাচার্যের অনুসারী। তাদের বিরুদ্ধে পূর্বে নানা অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।”

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ ওসি মো. খন্দকার সানোয়ার হোসেন মাসুম বলেন, “ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, কিছু ছাত্র উপাচার্যের সঙ্গে দেখা করতে তার বাসভবনের সামনে যান। দেখা করতে না পারায় তারা ব্যানার টাঙিয়ে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”

উপাচার্য বিষয়টি খুলনা পুলিশ কমিশনার ও খুলনা রেঞ্জের ডিআইজিকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222