রাজধানীর মাখযানুল উলূম মাদরাসার ‘আন্তর্জাতিক ইসলামি সম্মেলন’ আগামীকাল

by Fatih Work

আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলূম মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মাদরাসা সংলগ্ন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যায় কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে রাত ১১ পর্যন্ত।

বিজ্ঞাপন
banner

সম্মেলনে দাওরায়ে হাদিস, তাফসির, ইফতা, দাওয়াহ এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বোখারি শরিফের শেষ সবক প্রদান করা হবে। প্রধান অতিথি থাকবেন হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি থাকবেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ মুফতি মুহাম্মদ আমিন পালনপুরী, হাটহাজারী মাদরাসার সিনিয়র উস্তাদ শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ।

অনুষ্ঠানে আলোচনা করবেন হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, পাকিস্তানের আলেম মাওলানা সাইয়েদ ফয়সাল নাদিম শাহ, খতমে নবুওয়াতের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী, শায়খুল হাদিস মাওলানা ওমর ফারুক সন্দিপী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এ ছাড়াও আরও আলোচনা করবেন দেশবরেণ্য আলেম-ওলামা।

সম্মেলনের আয়োজক ও আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জহুরুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য কেবল একটি অনুষ্ঠান আয়োজন নয়, বরং ইসলামি চেতনাকে সবার হৃদয়ে পৌঁছে দেয়া। এই মহাসম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা আলেমদের একত্রিত করে কুরআন-হাদিসের সুমধুর বাণী এবং ইসলামি শিক্ষার মাধ্যমে মানুষের জীবনকে আলোকিত করতে চাই।

তিনি আরও বলেন, দাওরায়ে হাদিস, তাফসির, ইফতা, দাওয়াহ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান আমাদের প্রতিষ্ঠানটির গর্বিত উদ্যোগ, যা তাদের অধ্যবসায় ও সাফল্যের প্রতি সম্মান জানায়। এতে দেশের লাখো মানুষ তাদের সন্তানদের কুরআনে হাফেজ ও আলেম বানাতে আগ্রহী হবে।

এমএনএকে/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222