পশ্চিম তীরে বাড়ি দখল করে সামরিক ঘাঁটি বানাচ্ছে ইসরায়েলি সেনারা

by hsnalmahmud@gmail.com

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের বাড়ি দখল করে সেগুলোকে সামরিক ঘাঁটি বানাচ্ছে ইসরায়েলি সেনারা। আজ বুধবার (১১ মার্চ) মিডল ইস্ট মনিটর এমন তথ্য জানিয়েছে।

মিডল ইস্ট মনিটর জানায়, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে ইসরায়েলি সেনারা হেবরনের দক্ষিণে ইয়াত্তা শহরে আহমেদ আল-নাওয়াজাহর বাড়িতে হানা দেয়। এরপর তার পরিবারকে দ্রুত ঘর ছাড়তে বাধ্য করে এবং ভবনটিকে সামরিক অবস্থান হিসেবে ব্যবহার শুরু করে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় গণমাধ্যমকে আল-নাওয়াজাহ অভিযোগ করে বলেন, ভোরে সেনারা বাড়িতে ঢুকে কয়েক মিনিটের মধ্যেই তাদের ঘর ছাড়ার নির্দেশ দেয়।

তিনি বলেন, “তারা আমাদের কয়েক মিনিটের মধ্যেই বের করে দেয়। প্রায় কিছুই নেওয়ার সুযোগ দেয়নি।”

আল-নাওয়াজাহর দাবি, এরপর সেনারা বাড়ির ছাদে উঠে স্নাইপার মোতায়েন করে এবং ঘরের ভেতরের কক্ষগুলো সামরিক অবস্থান হিসেবে ব্যবহার করে।

তিনি জানান, সেনারা কয়েক দিন ধরে বাড়ির ভেতরে অবস্থান করে। পরে তারা সরে গেলে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকে।

এ সময় সাত সদস্যের পরিবারটিকে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হতে হয়।

স্থানীয় বাসিন্দা ও পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে এমন আরও অনেক ঘটনার খবর পাওয়া গেছে। ওই এলাকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সূত্র: মিডল ইস্ট মনিটর

অনুবাদ: আতাউল্লাহ নাবহান মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222