তালেবান সরকারের মুখপাত্র কাবুল, পাক্তিয়া ও কান্দাহারে বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আফগান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাত প্রায় ১টা ৫০ মিনিটে কাবুলে তালেবানের একটি সামরিক কেন্দ্র বিমান হামলায় লক্ষ্যবস্তু হয়।
পাক্তিয়া প্রদেশে তালেবানের মানসুরি কোরে দুই দফা বোমা হামলা চালানো হয়েছে।
রাত ১২টার পর কান্দাহারে পাকিস্তানি একটি যুদ্ধবিমানকে আকাশে উড়তে দেখা গেছে।
এর আগে নিরাপত্তা সূত্র জানিয়েছিল, পাকিস্তান বিমানবাহিনী কার্যকর অভিযানে কাবুল, কান্দাহার ও পাক্তিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করেছে।
নিরাপত্তা সূত্রের দাবি, বিমান হামলায় কাবুলে দুটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস হয়েছে।
তাদের আরও দাবি, কান্দাহারে একটি কোর সদরদপ্তর, একটি ব্রিগেড সদরদপ্তর, একটি গোলাবারুদ ডিপো এবং একটি লজিস্টিক বেস ধ্বংস করা হয়েছে।
এছাড়া পাক্তিয়াতেও একটি কোর সদরদপ্তর ধ্বংস করা হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।- সূত্র: ডেইলি জং
হাআমা/
